April 4, 2026

পানীয় জলের সংকটে এলাকা বাসীরা জাতীয় সড়ক করে অবরোধ

Read Time:2 Minute, 43 Second

দ্বিপ দেব আসাম ।


মুঙিয়াকামি ব্লকের বিভিন্ন এলাকা গুলিতে দীর্ঘদিন ধরেই পানীয় জলের সংকট চলছে। তারমধ্যে ডি ডাব্লিউএস দপ্তরের উদ্যোগে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য পাম্প মেশিন বসানোরর জন্য পরীক্ষামূলক খনন করার কাজ চলছে। এই খননকাজ বনদপ্তর কর্তৃক বন্ধ করার নির্দেশিকা জারি করাতে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত এলাকাবাসীরা 18 মোরা পাহাড়ের জাতীয় সড়ক অবরোধ করে বুধবার আনুমানিক সাড়ে নটা নাগাদ। ঘটনা তেলিয়ামুড়া মহাকুমার মুঙ্গিয়াকামী ব্লকের 18 মুড়া পাহাড় এর 36 মাইল এলাকায়।
সংবাদে জানা যায় দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাসকারী 150 টি পরিবার যুগের পর যুগ ধরে বিশুদ্ধ পানীয় জলের জন্য সংগ্রাম করে যাচ্ছে প্রতিদিন। ছড়া কিংবা লুঙ্গার অপ্ররিশ্রুত পানীয় জল পান করে জল বাহিত নানা রোগের আক্রান্ত হতে হচ্ছে। বর্তমান সরকারের প্রশাসনিক ব্যবস্থা ডিডাব্লিউএস দপ্তরের উদ্যোগে ১৮ মোড়া পাহাড়ের 36 মাইল এলাকায় পাম্প মেশিন বসানো পরীক্ষামূলক খননকার্য চলছে। বিগত কিছুদিন পূর্বে বনদপ্তর নির্দেশিকা দেয় যে জায়গাটিতে খননকার্য চলছে সেটি বনদপ্তরের। ফলে খনন কার্য করতে পারবে না।এ খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ক্ষুব্দ এলাকাবাসীরা বুধবার সকাল সাড়ে নটা নাগাদ 18 মুড়া পাহাড়ের36 এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে প্রমিলা বাহিনী।এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে ডিডাব্লিউ এস দপ্তরের এস ডি ও এবং মুঙ্গিয়াকামী ব্লকের বিডিও জয়দেব দেববর্মা। অবরোধকারীদের সাথে কথা বলেন এবং পথ অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন জানান। এদিকে এলাকাবাসীদের অভিমত যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পুরন না হবে এবং বনদপ্তর এর নির্দেশিকা প্রত্যাহার না করা হবে ততক্ষণ পর্যন্ত পথ অবরোধ চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post जमीअत उलमा ए हिंद लहरपुर के तत्वाधान में अध्यक्ष मुफ्ती अब्दुल रहमान के नेतृत्व में लहरपुर नगर को 4 भागों में विभाजित कर राहत शिविर कैंप का आयोजन किया गया
Next post कमिश्नर के आदेश पर अमीनाबाद पुलिस ने क्षेत्र में किया पैदल गस्त
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial