April 2, 2026

বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলির যৌথ উদ্যোগে ত্রিপুরার বিভিন্ন স্থানে সংগঠিত সংখ্যালঘু জনগণের উপর হামলার ঘটনার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়

Read Time:4 Minute, 2 Second

দ্বীপ দেব

শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত জেলার বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলির যৌথ উদ্যোগে ত্রিপুরার বিভিন্ন স্থানে সংগঠিত সংখ্যালঘু জনগণের উপর হামলার ঘটনার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বামপন্থী ছাত্র যুব সংগঠন যথাক্রমে ডি ওয়াই এফ আই, এ আই ডি এস ও, এন আই এস এ, এ আই এস বি, এস এফ আই, এ আই ডি ওয়াই ও, এ আই ওয়াই এল প্রভৃতি সংগঠনের কর্মীরা সেখানে উপস্থিত হয়ে দাবি তোলেন যে অভিলম্বে ত্রিপুরা সহ দেশের বিভিন্ন স্থানে ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর সংঘটিত পাশবিক নির্যাতন বন্ধ করতে হবে। ডি ওয়াই এফ আই এর জেলা সভাপতি পাভলব লস্কর বলেন বাংলাদেশের মৌলবাদী শক্তির চক্রান্তে সেখানে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণ আক্রমণের শিকার হয়েছিলেন কিন্তু সেখানের গণতান্ত্রিক চেতনাসম্পন্ন ও বামপন্থী চিন্তার মানুষের ঐক্য-সম্প্ৰীতি রক্ষায় মৌলবাদ বিরোধী তীব্র প্রতিবাদের পরিপেক্ষিতে সরকার দুষ্কৃতীকারীদের পাকড়াও করতে বাধ্য হয় যদিও তা যথেষ্ট নয়। এ আই ডি এস ও’র আসাম রাজ্য কমিটির সহ – সভাপতি হিল্লোল ভট্টাচার্য বলেন উগ্র-সাম্পরদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণতান্ত্ৰিক আন্দোলন গড়ে তোলা ছাড়া বিকল্প নেই। তিনি এও বলেন যে সম্প্রতি শিলচর শহরে জনৈক সংখ্যালঘু সম্প্রদায়ের নিরপরাধ ব্যাক্তির উপর আক্রমণ হয়েছে কিন্তু দুষ্কৃতীরা এখনও অধরা রয়েছে। বাংলাদেশের জনগণ মৌলবাদীদের বিরুদ্ধে পথে নেমে যে লড়াই করেছে তা আমাদেরও এদেশের উগ্র-সাম্পদায়িক শক্তির বিরুদ্ধে করতে হবে। এন আই এস এ এর মধুলিকা সোম বলেন মৌলবাদীদের কোনো ধর্ম নেই, হিংসা, বিদ্বেষ ছড়ানো তাদের একমাত্র লক্ষ্য। এ আই ডি এস ও’র জেলা সম্পাদক গৌর চন্দ্র দাস বলেন উভয় দেশের জনগণের মূল সমস্যাকে আড়াল করতে উগ্র -সাম্প্রদায়িক শক্তিগুলোকে পুঁজিপতি শ্ৰেণীর স্বাৰ্থরক্ষাকারী সরকারগুলো ঐক্য ধ্বংসকারী কার্যকলাপ সংগঠিত করতে মদত দিচ্ছে। এসবের বিরুদ্ধে ছাত্র -যুবদের এগিয়ে আসতে তিনি আহ্বান জানান। এস এফ আই এর জেলা সম্পাদক সাহারুল মজুমদার বাংলাদেশ, ত্রিপুরা ও শিলচরের ঘটনার পেছনে শাসক শ্রেণীর চক্রান্তের কথা তুলে বলেন জনগণের ন্যায় সঙ্গত আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে জনবিচ্ছিন্ন করতে হবে। এছাড়াও বক্তব্য রাখেন ডি ওয়াই এফ আই এর স্বারসত মালাকার, এ আই ডি ওয়াই ও’র জেলা সম্পাদক বিজিত কুমার সিংহ, এ আই ওয়াই এল এর রাজু দেবনাথ, প্ৰবীর পাল, খোকন হুসেন লস্কর, ডি ওয়াই এফ আই  অলক সিনহা, এন আই এস এ এর নভস্মীতা দাস, অনিক দাস প্রমুখ।

Previous post जीबीएम कॉलेज में विदाई सह सम्मान समारोह का हुआ आयोजन
Next post बरेली के एक युवक ने लगाई फांसी, पत्नी साथ नही रहने को लेकर था नाराज ।
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial