April 30, 2026

যুব নেতা শামীম আহমেদ এর ব্যবস্থাপনায় বড়দিন উপলক্ষে ২নম্বর ব্লক ও শিশুরাম দাস কলেজ ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে বাগদায় শিশুদের মধ্যে শুকনো খাবার দেওয়া হয়

Read Time:1 Minute, 54 Second

বাইজিদ মণ্ডল (ডায়মন্ড হারবার)

২৫শে ডিসেম্বর রবিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। এই দিনে জন্মগ্রহণ করেছিলেন খ্রীষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট। আর এই বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা করেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। আর সেই উপলক্ষে এদিন বাগদায় প্রায় ৫০ জন শিশুদের মধ্যে কিছু উপহার স্বরূপ শুকনো খাবার দেওয়া হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সহ সভাপতি শুভ্রোজিত মিত্র(প্রিন্স), তিনি বলেন সাংসদ অভিষেক ব্যানার্জীর অনুপ্রেরণায়,পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশে ডায়মন্ড হারবার ২ নং ব্লকের যুবনেতা সামিম আহমেদের ব্যবস্থাপনায় এবং ডায়মন্ড হারবার ২নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও শিশুরাম দাস কলেজ তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে বড়দিন উপলক্ষ্যে বাগদা গ্রামে প্রায় ৫০ জন শিশুদের মধ্যে কমলালেবু,কেক,বিস্কুট, লজেন্স, স্যানিটাইজার দেওয়া হয়। এছাড়াও উপস্থিত ছিলেন শিশুরাম দাস কলেজের আরো অন্যান্য ছাত্র ছাত্রীরা। এই উপহার স্বরূপ শুকনো খাবার পেয়ে খুশি এলাকার সকল ছোট্ট ছোট্ট শিশুরা।

Previous post आपसी दुश्मनी में काट दिया गया 100 हरे-भरे पेड़, पीड़ित ने थाने में आवेदन दे लगाई न्याय की गुहार ।
Next post रोशना ओपी पुलिस ने एक शराब तस्कर को गिरफ्तार कर भेजा जेल।
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial