June 28, 2026

মাধ্যমিক পরীক্ষা তারই আগে চাঁদা যুব কংগ্রেসের উদ্যোগে পরীক্ষার্থীদের উৎসাহ দিতে করেন উপহার বিতরণ

Read Time:2 Minute, 37 Second

বাইজিদ মণ্ডল (ডায়মন্ড হারবার)

বুধবার রাত পেরোলেই এবছরের মাধ্যমিক পরীক্ষা। সামগ্রিক ভাবে কম বেশি রাজ্যে ৪ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমেছে। প্রতি বছর মতো এবারও মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জীর আদর্শে অনুপ্রাণিত হয়ে চাঁদা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ও বিশিষ্ট সমাজসেবী তথা বুথ সভাপতি আলমগীর মোল্লার ব্যবস্থাপনায় চাঁদা গ্রামের 2023 এ মধ্যমিক পরীক্ষার্থী দের শুভেচ্ছা জানাতে এবং উৎসাহ বাড়াতে ও ভবিষ্যতে আরো পড়াশোনা উন্নতি করার জন্য পরামর্শ ও সমস্ত রকমের সহযোগিতা র আশ্বাস দিয়ে গেছেন।এবং সঙ্গে কিছু প্রয়োজনীয় উপহার দিতে পরীক্ষার্থী দের বাড়ি বাড়ি গেলেন। বুথ সভাপতি আলোমগীর মোল্লা বলেন যেখানে পড়ুয়া জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছেন। তাদের উৎসাহ দিতে আমাদের এই ছোট্ট প্রয়াস তাদের কে কভার ফাইল, পেন,উঠপেন্সিল,কেক,জলের বোতল দেওয়া হয়। এছাড়াও সঙ্গে উপস্থিত ছিলেন সুজা শেখ,বাবলু মোল্লা,আহসান মোল্লা,কাহারুল শেখ সহ প্রমুখ। সূত্রে খবর পরীক্ষা প্রস্তুতি সম্পন্ন, সুষ্ঠু ভাবে পরীক্ষার দিনগুলো সম্পন্ন করতে জেলার শিক্ষক শিক্ষিকারাই মূল দায়িত্ব প্রাপ্ত।তাদের একান্ত সহয়তাতেই এটা সফল করা সম্ভব হবে। বুধবার ডায়মন্ড হারবার পরীক্ষা কেন্দ্রে স্কুলে নাম রোল নম্বর সহ সিটিং এরেঞ্জমেন্ট করা হয়েছে। সিসি ক্যামেরা বসে গেছে, পাশাপাশি প্রশাসনও তৎপর রয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কড়া পুলিশি নজরদারি থাকবে। প্রস্তুত পরীক্ষার্থীরাও, বৃহস্পতিবারের প্রথম পরীক্ষায় থাকছে প্রথম ভাষা। এই উপহার স্বরূপ পেয়ে খুশি এলাকার মাধ্যমিক পরীক্ষার্থী ও তাদের পরিবার সকল।

Previous post नेशनल हाईवे पर हुआ बड़ा हादसा ड्राइवर की जिंदा जल कर मौत
Next post महागठबंधन की महारैली का संपूर्ण बिहार पर पड़ेगा असर — सुनील कुमार यादव
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial