June 25, 2026

দীঘির পাড় বকুলতলা তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় ২৬ তম প্রতিষ্ঠা দিবস উৎযাপন ও বরিষ্ট নাগরিকদের সম্মাননা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানএর পাশাপাশি তৃণমূলে যোগদান মেলা

Read Time:1 Minute, 52 Second

বাইজিদ মণ্ডল (ডায়মন্ড হারবার )

সারা রাজ্যজুড়ে ১লা জানুয়ারী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২৬ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে। এইদিন মথুরাপুর ২ব্লকের দীঘির পাড় বকুলতলা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় তৃণমূল কংগ্রেসের ২৬ তম প্রতিষ্ঠা দিবস উৎযাপন ও বরিষ্ট নাগরিকদের সম্মাননা সভা এবং এলাকার সর্ব সাধারণ দুঃস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রায়দিঘি বিধান সভার বিধায়ক ডক্তর অলোক জলদাতা, মথুরাপুর ২নম্বর ব্লক সভাপতি জয়ভুষণ ভান্ডারী,ব্লকের কার্যকরী সভাপতি প্রশান্ত কুমার সরকার, ব্লক সম্পাদক সিরাজ উদ্দিন বৈদ্য,অঞ্চল সভাপতি বিশ্বনাথ প্রামাণিক,কার্যকরী সভাপতি কুণাল মালি,সম্পাদক ভোলানাথ হালদার,সঞ্চালক মোস্তাক আহমেদ,আব্দুল হানিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। একই মঞ্চে বিধায়ক ডাক্তার অলোক জলদাতার হাত ধরে বিরোধী দলের বাম ও বিজেপি থেকে নেতা ও কর্মী প্রায় ৪০ জন তৃণমূলে যোগ দান করেন। এই অনুষ্ঠান দেখতে এলাকার বহু মানুষেরা হাজির হয়েছিল‌। এইদিন ১০০ জন দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

Previous post দ্বীপের বাস মোড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও সংবর্ধনার মধ্যে ২৬ তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো
Next post भूमि विवाद निपटारा हेतु जनता दरबार का हुआ आयोजन ।
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial