শিশুরাম দাস কলেজ ও ডা:হা: ২নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে সরিষা আশ্রম মোড়ে পোস্ট অফিসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মানসিক সুস্থতা কামনা করে শুভেচ্ছা পত্র পাঠানো হলো
By:- বাইজিদ মণ্ডল (ডায়মন্ড হারবার)//
রাজ্য জুড়ে একদিকে যখন অখিল গিরি ইস্যুতে ঘরে বাইরে চাপের মধ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তখন পাল্টা শুভেন্দু অধিকারিকে নিয়ে ময়দানে নামল শাসক দলের সদস্যরা। রাজ্যের প্রতিটি জেলাতেই শুভেন্দু অধিকারিকে নিয়ে ব্যঙ্গাত্মক আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস। একই ছবি দেখা গেল ডায়মন্ড হারবার সরিষাতে।এদিন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশে শিশুরাম দাস কলেজ ও ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে শুভেন্দু-র মানসিক সুস্থতা কামনায় তাকে চিঠি ও গোলাপফুল পাঠানো হয়। এদিন সরিষা আশ্রম মোড়ে পোস্ট অফিসের মাধ্যমে শুভেন্দুর বাড়ির ঠিকানায় চিঠি পাঠায় তৃণমূল ছাত্র পরিষদ। চিঠিতে লেখা এ বি অর্থাৎ অভিষেক বন্দোপাধ্যায় ফোবিয়ায় আক্রান্ত শুভেন্দু অধিকারী।তাই তার দ্রুত সুস্থতা কামনা করি। নীচে লেখা *Get Well Soon*। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি শুভ্রজিৎ মিত্র (প্রিন্স), ও শিশুরাম দাস কলেজ এর ছাত্র ছাত্রী সহ অন্যান্যরা। তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি শুভ্রজিত মিত্র বলেন গত ১৩ই নভেম্বর ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের উত্তীর্ণ হওয়ার জন্য তাজ বেঙ্গল হোটেলে একটি অনুষ্ঠান হয়েছিল।সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সাংসদ অভিষেক ব্যানার্জী। রাজ্যের প্রধান বিরোধী দলনেতা চক্রান্ত করে মিথ্যা টুইট করে বলেন যে “ওখানে বোম্ব স্কোয়াড,পুলিশের নিশ্ছিদ্র প্রহরায় সাংসদ অভিষেক ব্যানার্জীর কনিষ্ঠ পুত্র আয়াংশের জন্মদিন পালন করছেন”। শুভেন্দু অধিকারী “অভিষেক ফোবিয়া”তে ভুগছেন। অভিষেক ব্যানার্জী দাদার ভয়ে তিনি মানসিক বিকারগ্রস্ত হয়ে পাগলের প্রলাপ বকছেন।শুভেন্দু অধিকারীর মানসিক চিকিৎসার প্রয়োজন। তাই সরিষা আশ্রম মোড়ে পোস্ট অফিসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মানসিক সুস্থতা কামনা করে শুভেচ্ছাপত্র পাঠিয়ে “#Get_Well_Soon “কর্মসূচি পালন করা হলো।
