April 30, 2026

পঞ্চায়েত নির্বাচনের আগে স্থানীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পর্যালোচনা করতে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে এলেন ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে

Read Time:2 Minute, 24 Second

By:- বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার

বছর ঘুরলেই রাজ্যে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন,তার আগেই শাসক দল ও বিরোধী সব পক্ষেই নির্বাচনকে সামনে রেখে ময়দানে ইতি মধ্যেই ঝাঁপিয়ে পড়েছে। এদিন পঞ্চায়েত নির্বাচনের আগে নিজের নির্বাচনী কেন্দ্রে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা স্থানীয় এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে যোগ দিতে আজ মঙ্গলবার বিকালে ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে এসেছিলেন,সেখানেই শুরু হয় ডায়মন্ড হারবার লোকসভার প্রশাসনিক বৈঠক। এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে ৭টি বিধায়ক,জেলা পরিষদের ও পঞ্চায়েত সমিতির সকল সদস্য ও সদস্যা,পৌরসভার চিয়ারম্যান ও সকল কাউন্সিলর,প্রশাসন সহ বিভিন্ন বিভাগের আধিকারিক থেকে সকল দলীয় পদাধিকারী প্রমুখ। সূত্রে খবর ডায়মন্ড হারবারে নাগরিক পরিষেবা এবং উন্নয়নের কাজ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠক থেকে। পাশাপাশি যে কাজ গুলো এখনো শেষ হয়নি সেই সব কাজ নিয়ে জানতে চাইলেন। এবং আগামী দিনে নিজের লোকসভা কেন্দ্রে কি কি উন্নয়ন মূলক কাজ করতে চলেছেন তা নিয়েও আলোচনা করলেন সাংসদ। পাশাপাশি সংবাদিক সম্মেলন করে তিনি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কে নিলজ্য বলেন। পঞ্চায়েত নির্বাচনের আগে নিজের লোকসভা নির্বাচন কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রশাসনিক পর্যালোচনা বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে একাংশ।

Previous post कोढ़ा में 5 घर जलकर राख ग्रामीणों की मदद से बुझी आग ।
Next post कुश्ती मथुरा का प्राचीन खेल इसके विकास के लिए प्रचार प्रसार बहुत जरूरी
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial