April 16, 2026

ডাক্তার বাবুদের অক্রান্ত পরিশ্রমে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল থেকে ১৭ দিন ধরে ডেঙ্গু আক্রান্ত এক মহিলা সুস্থ হয়ে বাড়ি ফেরেন

Read Time:2 Minute, 0 Second

By:- বাইজিদ মণ্ডল (ডায়মন্ড হারবার)

ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের উদ্যোগে ও মেডিক্যাল হাসপাতালের সুপার সুপ্রিম সাহার ব্যবস্থাপনায় কেয়েকজন ডেঙ্গু আক্রান্ত অসুস্থ রোগীর সঙ্গে এক মহিলা ডেঙ্গু রুগীকে ১৭ দিন ধরে হাসপাতালের ডাক্তার বাবুদের অক্রান্ত পরিশ্রমে তাকে সুস্থ করে তোলার পর তার বাড়িতে পাঠানো হয়।ড: সান্তনু সাহা,HOD Medicine ড: সনৎ কুমার জাতুয়া associate prof, ড: প্রবীর মণ্ডল,ড: মলয় কান্তি মাখাল সহ ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের আরো অন্যান্য ডাক্তার বাবুরা। সূত্রে খবর বছর ২৭ শের ওই রুগীর নাম মল্লিকা হালদার, স্থানীয় এলাকার আবদাল পুরের বাসিন্দা।ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন ২৪ শে নভেম্বর, ভর্তির পরের দিন থেকে ৭ দিনের মাথায় রুগীর অবনতি হতে শুরু করে। তার পরই রুগীকে ভেন্টিলেটরে দিতে হয়,হসপিটালের পক্ষ থেকে রুগীর সব রকম চেকআপ করার পাশাপাশি রুগীর রক্তর চাপ বাড়ানোর জন্য ইনজেকশানও দিতে হয়।ডাক্তার বাবুদের অক্রান্ত পরিশ্রমে রুগী আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন। এখন সেই রুগী সুস্থ হয়ে বাড়ি ফেরার আগে হাসপাতালের ডাক্তার বাবুদের সকলের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Previous post क्रिकेट टूर्नामेंट में कटिहार टीम ने हसनगंज को 6 रनों से हराकर ट्राफी पर किया कब्जा
Next post स्कूल भवन निर्माण में गुणवत्ता की अनदेखी पिलर भी गायब
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial