May 1, 2026

ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার CMOH জয়ন্ত কুমার এর উপস্থিতিতে পঞ্চগ্রাম রুরাল হসপিটালে ডেঙ্গু সহ বিভিন্ন সচেতন মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়

Read Time:1 Minute, 55 Second

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার

গত কয়েকদিন ধরে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বর্তমানে পঞ্চগ্রাম রুরাল হাসপাতালেও ইনডোরে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে একজন জন। এদিন বিভিন্ন সচেতন মূলক কর্মসূচি পালনের পাশাপাশি সরাসরি সেই ডেঙ্গু রুগীকে স্বাস্থের খোঁজ খবর নিয়ে কেমন মেডিকেসান চলছে সেই বিষয়ে কথা বলেন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার COMH জয়ন্ত কুমার সুকুন,এছাড়াও সঙ্গে ছিলেন ডেপুটি ১ CMOHডাঃ হিমাদ্রি হালদার,ডেপুটি ২ CMOH ডাঃ সোনালী দাস,ACMOH ডাঃ জয়শ্রী সাহা,BMOH ডাঃ প্রবীর চট্টোপাধ্যায়,ডাঃ আকবর হোসেন মেডিকেল অফিসার প্রমুখ। শুধুমাত্র শহরাঞ্চল নয় বর্তমানে ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা গ্রামীণ এলাকাতেও ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে যা নিয়ে উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দপ্তর। ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার দপ্তর সূত্রে জানা গিয়েছে,গত কয়েক দিনে ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Previous post কংগ্ৰেছ(ই) ৰ ভাৰত জোড় পদযাত্ৰা আজি ধুবুৰী জিলাত পৰিল সামৰণি: কাইলৈ বঙাইগাঁও জিলাত হব পদযাত্ৰা।
Next post पूर्व प्राचार्य के आकस्मिक निधन पर शोक सभा का हुआ आयोजन ।
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial