May 2, 2026

রক্তের সংকট মেটাতে মুল্টি নারী বাহিনী সংঘের ব্যবস্থাপনায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়

Read Time:1 Minute, 36 Second

( বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার )

গত দুবছর করোনা পরিস্তিতির কারণে রাজ্যের পাশাপাশি এই জেলায় ও রক্তের সংকট দেখা যায়,এখন করোনা পরিস্তিতি কাটিয়ে আবারও থ্যালাসেমিয়া সহ মুমূর্ষ রুগীদের কথা ভেবে মুলটি নারী বাহিনী সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনায়, শুধু মাত্র মহিলা দের নিয়ে রক্তদান শিবির এর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মগরাহাট পূর্বের বিধায়িকা নমিতা সাহা, প্রধান পালন নস্কর,বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত মন্ডল,আয়োজন করেন সংঘের সম্পাদক নাজিরা খাতুন, সভানেত্রী গঙ্গা মন্ডল সহ ১০০ এর বেশী মহিলা রক্তদান করেন। ডায়মন্ড হারবার ব্লাড ব্যাংক এর সহযোগিতায় বিশেষ তত্ত্বাবধানে ছিলেন ড: আকবর হোসেন।তিনি বলেন এইরকম মহিলাদের দ্বারা আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লেগেছে,এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ছেন এলাকার সর্ব সাধারণ মানুষ। এবং এই রক্তদান কর্মসূচি তে মহিলাদের উৎসাহ ছিলো চোখে পড়ার মতন।

Previous post दो शराबियों को शराब के साथ गिरफ्तार कर प्राणपुर पुलिस ने भेजा जेल।
Next post विधुत हाईटेंशन के संपर्क में आने से ओवरलोड पुआल लदी चलती पिकअप वैन लगी धुधु आग
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial