April 29, 2026

এলাকার সাধারণ মানুষ রাজারহাট রেকজয়ানি সরকারি হসপিটালে ভালো চিকিৎসা পরিষেবা না পাওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করেন

Read Time:1 Minute, 50 Second

By:- বাইজিদ মণ্ডল (রাজারহাট)

কিছু দিন ধরে সাধারণ মানুষের তরফ থেকে খবর আসছিল,যে সরকারি হসপিটাল গুলোতে ভালো চিকিৎসা হয়না।তার মধ্যে রাজারহাট রেকজয়ানি সরকারি হসপিটাল টার নাম সামনে বেশী এসেছে।সেই জন্য হসপিটাল পরিদর্শন করতে গিয়ে দেখা যায় খবর গুলো সঠিক ছিল।এই রকম যে কত জায়গায় ঘটে চলেছে তা আমাদের জানার বাইরে।যদি ঐ উত্তেজিত মানুষটা রাগের কারনে ডক্টর এর উপর চড়াও হতো,তাহলে কি হতো। আর কতো কি দেখার বাকি আছে। এখানে কি সাস্থ্য চুরি হয়ে গেছে।গোপন সুত্রে জানা গেছে তুফান ফাউন্ডেশনের সেক্রেটারি ইরান আলী তরফদার তিনি বলেন এর মধ্যে রাঘব বোয়ালদের হাত আছে।যদি সরকারি সাস্থ্য কেন্দ্র ভালো হয়,তাদের বেসরকারি হসপিটাল গুলো চলবে না তাই পরিবর্তন করতে দেওয়া হয় না।তাহলে আমার কাছে খবর আছে তাদের কাছে নেই কেনো।তারা কি কিছু জানে না। নাকি না জানার ভান করে আছে।এই হসপিটাল এর দুরব্যবহার দেখে বোঝা যাচ্ছে সাধারণ মানুষের রিপোর্ট সঠিক, আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই, কোনো সরকারি হসপিটালে যেনো সাধারণ মানুষের সঙ্গে এই ধরনের দুরব্যবহার করতে সাহস না পায়।কোনো সাধারণ মানুষের চোখের জল না পড়ে।

Previous post प्राणपुर में 251 कन्याकुमारी ने निकाली भव्य शोभायात्रा।
Next post ঐতিহাসিক আশাপুর সর্বজনীন রাসযাত্রা মহামিলন উৎসব উদ্বোধন করেন যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial