June 24, 2026

হটুগঞ্জ M,N,K হাই স্কুলে পঞ্চম বারে দুয়ারে সরকার ক্যাম্পে পরিদর্শনে উপস্থিত ছিলেন মগরাহাট ব্লক১ বিডিও ফাতেমা কাওসার

Read Time:1 Minute, 53 Second

By:- বাইজিদ মণ্ডল (ডায়মন্ড হারবার)

রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী রাজ্যের সকল স্থরের মানুষের সুবিধার্তে রাজ্যের সকল জায়গায় পঞ্চম বারের জন্য দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়ছে। জেলার পাশাপাশি এদিন মঙ্গলবার সকাল থেকে সর্ব জনসাধারণের সুবিধার্তে পঞ্চম বারের জন্য হটুগঞ্জ এম এন কে হাই স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়। কৃষক বন্ধু সহ আরো অন্যান্য বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচির ফর্ম ফিলাপ করে সঠিক ভাবে আবেদন করার জন্য সাধারণ মানুষের সুবিধার্তে একতারা অঞ্চলের উদ্যোগে মাইকিং করে সচেতন করা হয়। এই দুয়ারে সরকার ক্যাম্পে পরিদর্শনে উপস্থিত ছিলেন মগরাহাট ব্লক ১ BDO ফতেমা কাওসার,দক্ষিণ ২৪ পরগনা জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অর্থাৎ কাউন্সিলর অমিত সাহা,একতারা অঞ্চল প্রধান মৌসুমী হালদার, একতারা অঞ্চলের সভাপতি ফেলুরাম হালদার, একতারা অঞ্চলের সাধারণ সম্পাদক অমলেন্দু ঘাটা সহ পুলিশ প্রশাসন থেকে শুরু করে ব্লক ও অঞ্চলের আরো অন্যান্য নেতৃত্ব গণ। এই দুয়ারে সরকার ক্যাম্পে পুরুষ ও মহিলাদের ভিড় লক্ষ্য করা যায়। এবং সঠিক ভাবে আবেদন করতে পারায় এতে খুশি এলাকার সাধারণ মানুষ।

Previous post प्रखंड मुख्यालय के प्रांगण में समुदायिक शौचालय निर्माण कार्य प्रगति पर।
Next post सड़क का नामकरण पत्रकारिता के महान नायक के नाम ।
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial