April 16, 2026

ত্রিপুরা রাজ্যের সাব্রুম জেলার অন্তর্গত দৈত্যেশ্বরী কালীবাড়ি মন্দিরে বিশ্বশান্তি গীতাযজ্ঞ করা হয়

Read Time:1 Minute, 52 Second

Reporting by দ্বীপ দেব

আজ ত্রিপুরা রাজ্যের সাব্রুম জেলার অন্তর্গত দৈত্যেশ্বরী কালীবাড়ি মন্দিরে শঙ্করমঠ ও মিশনের পরিচালনায় অনুষ্ঠিত হল এক বিশাল বিশ্বশান্তি গীতাযজ্ঞের। উক্ত বিশ্বশান্তি গীতা যজ্ঞ পরিচালনায় উপস্থিত ছিলেন বেনারস থেকে আগত আচায্য ব্রম্রচারী জ্ঞানানন্দজি, কলিকাতা থেকে শ্রীমৎ প্রজ্ঞানানন্দ ব্রম্রচারী মহারাজ,শ্রীমৎ স্ব-প্রকাশানন্দ মহারাজ,শ্রীমৎ অনিলানন্দ ব্রম্রচারী মহারাজ, বাংলাদেশ থেকে আগত শ্রীমৎ মহানন্দ গিরি মহারাজ,শিলচর শঙ্করমঠ ও মিশন তথা শিলিডুবি শঙ্করজ্যেতি গীতাশ্রমের কর্মাধক্ষ্য শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রম্রচারী মহারাজ। সেদিন সাব্রুম দৈত্যেশ্বরী কালীবাড়ি মন্দিরের বিশ্বশান্তি গীতা যজ্ঞে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিল্পব দেব মহাশয়,বিল্পব দেব যজ্ঞে উপস্থিত সব সাধু-সন্তদের মধ্যে শ্রীমদ্ভগবদগীতা বিতরন সহ মত বিনিময় করেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিল্পব দেব মহাশয়কে বিশ্বশান্তি গীতাযজ্ঞে তিলক করেন শিলচর শঙ্কর মঠ ও মিশন তথা শিলিডুবি শঙ্করজ্যেতি গীতাশ্রমের কর্মাধক্ষ্য শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রম্রচারী মহারাজ।

Previous post सीतापुर जिले में तेज रफ्तार कार तालाब में गिरी तीन दोस्तों की मौत ।
Next post बारसोई में मोबाइल दुकान से कोडिन युक्त दवा बैचेन बाले को ग्रामीणों ने पकड़ा, किया पुलिस के हवाले।
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial