April 15, 2026

শিলচরে দিনদুপুরে সড়কের উপর ভেঙে পড়ল গাছ, বরাতজুরে রক্ষা ই-রিক্সার চালক এবং যাত্রীর

Read Time:1 Minute, 54 Second

Reported By:- বিক্রম পাল

শিলচরে দিনদুপুরে সড়কের উপর ভেঙে পড়ল গাছ, বরাতজুরে রক্ষা ই-রিক্সার চালক এবং যাত্রীর ভয়ানক দুর্ঘটনা থেকে রক্ষা পেল শিলচর শহর। দিন দুপুরে হঠাৎ একটি বিশাল আম গাছ সড়কের উপর ভেঙে পড়ল। বরাতজুরে রক্ষা পেলেন ই-রিক্সার চালক ও যাত্রী। বৃহস্পতিবার বেলা দু’টা নাগাদ তরুণরাম ফুকন হাইস্কুলের দেওয়ালের ভিতরের থাকা একটি বড় আম গাছ ভেঙে রাস্তার উপর পড়ে। সেসময় রাস্তা দিয়ে যাওয়া একটি ই রিক্সা ও বন্ধ একটি অল্টো গাড়ির উপর পড়ে গাছটি। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। চলন্ত ই-রিক্সার চালক মালুগ্রাম মধুরাঘাটের বাসিন্দা মৃত্যুঞ্জয় নমঃশূদ্র অল্পের জন্য প্রাণে রক্ষা পান। তিনি গুরুতর চোট পেয়েছেন পায়ে। ই-রিক্সায় থাকা যাত্রী লাফ দিয়ে নেমে পড়লে প্রাণে রক্ষা পান। এ দিকে দেওয়াল ঘেঁষে একটি মারুতি কার দাঁড়ানো ছিল গাছটি এর উপরে পড়লে সামনের দিক অল্পবিস্তর ক্ষতিসাধন হয়। শিশু তীর্থ স্কুল এবং তরুণ রাম ফুকন স্কুলের সামনের এ ঘটনায় কোন পড়ুয়া আহত হননি। কারণ সেসময় ক্লাস চলছিল। যদি স্কুল ছুটির পর এ কাণ্ড ঘটত তাহলে ভয়ঙ্কর রূপ নিত। গাছটি ভেঙে পড়ায় রাস্তায় যাতায়াত বেশ কিছু সময় বন্ধ ছিল।

Previous post Tomato Flu बच्चों को लेने लगा है अपनी चपेट में, जानिए इसके लक्षण, बचाव और जरूरी सावधानी के बारे में
Next post गुरूद्वारा बाबा नामदेव समिति ने किया वार्ता का आयोजन
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial