June 25, 2026

উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েত প্রধানের একাধিক দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

Read Time:1 Minute, 20 Second

বাইজিদ মণ্ডল (মগরাহাট)

পঞ্চায়েত প্রধান কুতুব উদ্দিন লস্করের উপর দুর্নীতি সহ একাধিক প্রকল্পের অনিয়মের অভিযোগ তুলে মগরাহাট পশ্চিম ১নম্বর ব্লকের উত্তর কুসুম পঞ্চায়েতে বিক্ষোভ গ্রামবাসীদের। স্থানীয় গ্রাম বাসীরা অভিযোগ করেন পঞ্চায়েত প্রধান খাল কাটা,রাস্তার সংস্কারের টাকা ও আবাস যোজনার প্রকল্পের বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছে একাধিক সাধারণ মানুষের কাছ থেকে,তাই আমরা পঞ্চায়েত প্রধানের অপসারণের দাবিতে বিক্ষোভ দেখানো হয়।এই অভিযোগে এদিন মগরাহাট পশ্চিম ১নম্বর ব্লকের উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় এলাকার মানুষ পঞ্চায়েত প্রধানের সাসপেন্ড করে কঠিন শাস্তির দাবি করেন।

Previous post सिओ के द्वारा दिया गया भावविनी विदाई।
Next post सड़कों पर घूम रहे हैं मवेशियों से रोज हो रहे हादसे ।
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial